ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে আগ্রহী নমপেন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম। শুক্রবার সিডনির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দেশটির ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নাগক থিন ঢাকা এবং নমপেনের মধ্যে বিমান চলাচলে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর ইউএনবির। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হয়েছে এবং ব্যবসা বেড়েছে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক বৃদ্ধিতে সরাসরি বিমান চলাচলের বিষয়ে আগ্রহ দেখান।

তিনি এ সময় ২০২০-২১ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী (ইউএনএসসি) সদস্য হতেও বাংলাদেশের সহযোগিতা চান। সাক্ষাৎকালে ড্যাং থাই নাগক থিন গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

নারীদের শৃঙ্খলমুক্ত ও ক্ষমতায়নে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি। বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে তিনি সাধুবাদ জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হাসান, প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

ঢাকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে আগ্রহী নমপেন

আপডেট সময় ০৩:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮