ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে গ্যারেজে আগুন, পুড়ে অঙ্গার ঘুমন্ত মেকানিক

আকাশ জাতীয় ডেস্ক : 

নরসিংদীতে গাড়ি মেরামতের গ্যারেজে লাগা আগুনে পুড়ে মারা গেছেন চঞ্চল ভৌমিক (২৫) নামের এক মেকানিক। সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের দগরিয়া এলাকায় গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে গ্যারেজটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। চঞ্চল গ্যারেজে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান।

খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দোকানে চঞ্চল ভৌমিকের পোড়া লাশ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাবুল নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে পুড়িয়ে হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। শনিবার রাত থেকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ‘পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা’ হিসেবে ছড়িয়ে পড়ে।

চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া থানার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি ওই দোকানের কর্মী ছিলেন এবং গাড়ি মেরামত করতেন।

সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে একটি ছেলে আশপাশ থেকে পরিত্যক্ত কাপড়, কাগজ দিয়ে গ্যারেজের সাটারের সামনে আগুন ধরিয়ে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নরসিংদীতে গ্যারেজে আগুন, পুড়ে অঙ্গার ঘুমন্ত মেকানিক

আপডেট সময় ০৯:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬