ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

শামীম ওসমানের কাছে নূর হোসেনের মুক্তি চাইলেন স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দানকারী কথিত শ্রমিক নেতা ফকির নূর হোসেনের মুক্তির দাবি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সঙ্গে দেখা কেরেছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ডিএনডি মেগা প্রকল্প এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডের ৫৫৮ কোটি টাকার ‘ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (ফ্রেজ-২)’ প্রকল্প বাস্তবায়ন সভায় উপস্থিত ছিলেন এমপি শামীম ওসমান।

অনুষ্ঠান শেষে শামীম ওসমানের কাছে যান নূর হোসেনের স্ত্রী। তিনি তার স্বামীকে মুক্ত করে দিতে শামীম ওসমানের কাছে দাবি জানান।

বুধবার বিকালে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় মাসদাইরে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে যান নারায়ণগঞ্জ সদর আসন জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান এবং ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান।

এ সময় বাধা দেন ফকির নূর হোসেন। এ সময় তিনি নিজেকে শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচয় দেন। সেলিম ওসমান তাকে বুঝিয়ে বিদায় করার চেষ্টা করেন। কিন্তু এরপর তিনি শামীম ওসমানের কাছে গেলে উপস্থিত লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

যে খালে উচ্ছেদ অভিযান চলেছে, সেখানে ফকির নূর হোসেনের গড়ে উঠা শ্রমিক সংগঠনের কার্যালয় ছিল।

ফকির নূর হোসেন এলাকায় ঝুট সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি মাসদাইর এলাকার বাসিন্দা। শ্রমিক লীগের কেন্দ্রীয় শ্রমকল্যাণ ও শ্রমিক উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশের সঙ্গে তার উঠাবসা আছে।

শামীম ওসমানের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ-৪) আসনে পলাশ এবার আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তার বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছিলেন। তার পর থেকে এ আসনে কাউসার আহমেদ পলাশ আলোচনায়। আটক ফকির নূর হোসেনকে কাউসার আহমেদ পলাশের সঙ্গে অনেক কর্মসূচিতে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

শামীম ওসমানের কাছে নূর হোসেনের মুক্তি চাইলেন স্ত্রী

আপডেট সময় ১১:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮