ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অতীতের সব রেকর্ড ভেঙে ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত ১৯ মার্চ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, এবারের গ্রীষ্মে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয়েছে ১২ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ১০ হাজার ৫০০ মেগাওয়াট।

প্রসঙ্গত, রুপকল্প বাস্তবায়নে শতভাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

এর মধ্যে সরকারি খাতে ১০ হাজার ২৪৬ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ৭ হাজার ৬৫১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২১ সালে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ১৮ হাজার ৮৩৮ মেগাওয়াট। চাহিদা বেড়ে ২০২৫ সালে হবে ২৫ হাজার ১৯৯ মেগাওয়াট। অর্থাৎ প্রতি বছর ৮ শতাংশ করে বেড়ে ২০৪০ সালে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৬৩ হাজার ৬০০ মেগাওয়াট।

বর্তমানে ১১ হাজারেরও বেশি মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৬ হাজার ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। যেখানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪৩৩ কিলোওয়াট। সব মিলিয়ে ৯০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের সুবিধা পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

আপডেট সময় ০৫:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮