ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৮তম বিসিএসে আবেদনের রেকর্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার দুইদিন আগেই অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে ৩৮তম বিসিএস। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই বিসিএসের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে দুই লাখ ৬০ হাজার। এখনও দুইদিন বাকি। বিসিএসে আবেদনকারীর সংখ্যা এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

৩৭তম বিসিএসে সর্বোচ্চ আবেদন করেছিলেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। এ বছর ২০ জুন দুই হাজার ২৪টি শূন্য পদের জন্য ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন। চলবে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, অতীতের যেকোন সময়ের থেকে বেশি আবেদন পড়ছে ৩৮তম বিসিএসে। এখনও চলছে এই আবেদন প্রক্রিয়া। এ থেকে এই বিষয়টি প্রতীয়মান হয় যে, পিএসসির প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। এখন অসংখ্য গরীব মানুষের ছেলে-মেয়ের চাকরি হয়েছে এবং হচ্ছে।

বিসিএসের আবেদন বৃদ্ধির অারও কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যতম আরেকটি কারণ হচ্ছে- এখন ক্যাডার ও নন ক্যাডারের বিভিন্ন পদে প্রায় সমান সংখ্যায় নিয়োগ দেয়া হয়ে থাকে। বিসিএসে উত্তীর্ণ হয়ে কেউ নন ক্যাডার হলেও, তারা পরে ভাল চাকরি পেয়ে যাচ্ছেন। তাই প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে আগ্রহীরা বিসিএসের উপরই আস্থা রাখছেন।

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল এবং ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এ বছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে বলেও জানান তিনি।এ জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন তিনি।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সঙ্গে আলাপচারিতার সময়ও পিএসসি চেয়ারম্যান তার অফিসে ছিলেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ৩৬তমর চূড়ান্ত ফলাফল ও ৩৭তমের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের শেষ দিকে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি ৩৮তম বিসিএসের কাজ চলছে। ৩৮তম এর প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের শেষ দিকে নেওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩৮তম বিসিএসে আবেদনের রেকর্ড

আপডেট সময় ০২:৫১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭