ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বনাথে দুদকের মামলায় আ’লীগ সভাপতি কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

দুদকের দায়ের করা কর ফাঁকির মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান কারাগারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়ার আদালতে তিনি জামিন আবেদন করেন। কর ফাঁকির অভিযোগে পংকি খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুদক মামলা দায়ের করেন। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুর রহমান মামলাটি দায়ের করেন।

মামলায় পংকি খান ছাড়াও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়ার ইংল্যান্ডপ্রবাসী রূপা মিয়া, সুনামগঞ্জ সদরের বসুন্ধরা আবাসিক এলাকার মোরশেদ আলম বেলাল, সুনামগঞ্জ সদরের হাছননগরের রোমান রায়হান ও বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক বরিশালের মুলাদী উপজেলার চর নাজিরপুরের বাসিন্দা মো. এনায়েত হোসেনকে আসামি করা হয়।

দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে আমদানিকৃত বিলাসবহুল দামি গাড়ি চোরাইভাবে বিক্রি ও জাল কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রেশনপূর্বক সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অপরাধ করেছেন। সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিশ্বনাথে দুদকের মামলায় আ’লীগ সভাপতি কারাগারে

আপডেট সময় ১০:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮