ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী বছর ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে টাইগারদের।

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের সূচি নির্ধারিত হয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের ক্রিকেট আসর শুরু ৩০ মে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কলকাতায় অনুষ্ঠিত মিটিংয়ে এ ঘোষণা দিয়েছে। বিস্তারিত সূচি ঘোষণা করা হবে ৩০ এপ্রিল।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আসর ১০ দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আটটি দল আগেই চূড়ান্ত ছিল। কিছু দিন আগে বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

পূর্ব থেকে নির্ধারিত আটটি দল হচ্ছে- ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ থাকায় এসব দেশের অংশগ্রহণ নিশ্চিত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

আপডেট সময় ০৬:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮