ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণে অন্তঃসত্ত্বা, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানসিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারী গণধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। আর এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক ইউপি সদস্যসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন নির্যাতিতার বোন। এ মামলার আসামিরা ওই নারীকে প্রায়ই মামলা তুলে নিতে হুমকি দিত।

মামলা তুলে না নেয়ার ক্ষোভে ওই অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্তরা। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আর এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

মামলার আসামিরা হলেন উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে নজরুল ইসলাম শেখ ওরফে বাবুল (৪৬), মুনসুর শেখের ছেলে কবির শেখ (৩৮), আফছের হাওলাদারের ছেলে নুরুল ইসলাম হাওলাদার (৩৮), মনিন্দ্র বিশ্বাসের ছেলে চীকমনি বিশ্বাস (৫৫) ও একই উপজেলার নয়াকান্দি গ্রামের মনিন্দ্র বিশ্বাসের ছেলে অনিল বিশ্বাস (৩৫)।

গ্রেফতারকৃত সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুল (৪৬) উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

বুধবার সকালে উপজেলার ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামে ওই নারীকে মারধর করা হয়েছে। পরে সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা নারীর বোন ও মামলার বাদী মুক্তি বেগম বলেন, মানসিক সমস্যার কারণে প্রায় ৮-১০ বছর আগে আমার বোনকে তার স্বামী ছেড়ে দেয়। এরপর থেকে সে বাবার বাড়িতে বসবাস করত।

গত বছরের ২ অক্টোবর ৪-৫ জন যুবক আমার বোনকে ধর্ষণ করে। এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাঁচজনকে আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়।

মামলার পর থেকেই আসামিরা জীবননাশসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা বোনকে আসামিরা মারধর করে মারাত্মক আহত করে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হক জানান, অন্তঃসত্ত্বা এক নারীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ণ রয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, এ ঘটনার পর প্রধান আসামি নজরুল ইসলাম শেখকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণে অন্তঃসত্ত্বা, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮