ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে জাপানীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

হোলি আর্টিজন বেকারিতে সন্ত্রাসী হামলায় জাপানের ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে যে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছিল, তা এখন শিথিল হয়ে গেছে। জাপানের বিনিয়োগকারীরা এ দেশে আবার আগ্রহী হয়েছে। দু’টি বড় কোম্পানী ইতোমধ্যে বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। এর বাইরে আরো অনেক জাপানী কোম্পানী বিনিয়োগের অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এম আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,বিডার নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গত ৩ ও ৪ আগস্ট সিঙ্গাপুরে জাপানের বড় বড় কোম্পানীর প্রধান নির্বাহীসহ সেদেশের ব্যবসায়ীদের সঙ্গে বিটুবি সম্মেলনে মিলিত হন। এর পাশাপাশি প্রতিনিধিদলটি সিঙ্গাপুরের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন অফিস পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে আবুল কালাম আজাদ বলেন,‘আমরা জাপান ও সিঙ্গাপুরের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের ১’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ বিনিয়োগ সুবিধার বিষয়াদি তুলে ধরেছি। এর প্রেক্ষিতে তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন,বাংলাদেশ-জাপান-সিঙ্গাপুর তৃপক্ষীয় সম্পর্ক কিভাবে হতে পারে,সম্মেলনে আমরা এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছি। বিনিয়োগ বাড়ানো এবং জাপান ও সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব শুভাশীষ বসু বাংলাদেশ প্রতিনিধিদলের সিঙ্গাপুর সফর অত্যন্ত কার্যকর উদ্যোগ ছিল উল্লেখ করে বলেন,সম্মেলনে আমরা বাংলাদেশের বিনিয়াগ সংক্রান্ত সুবিধাদি জাপান ও সিঙ্গাপুরের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেছি। তারা এখন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এফডিআই বাড়ানোর জন্য কোম্পানী আইন সংশোধন করা হচ্ছে বলে তিনি জানান।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম বলেন,স্থানীয় বিনিয়োগকারীরা আগের তুলনায় সরকারের কাছ থেকে এখন বেশি সহযোগিতা পাচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক দিক। আশা করি সরকারের এই সহযোগিতা এফডিআই বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেট্রাপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে জাপানীরা

আপডেট সময় ০২:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭