ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টরেন্টোতে হামলাকারী নারীবিদ্বেষী ও প্রেমে প্রত্যাখ্যাত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অ্যালেক মিনাসিয়ানের বয়স ২৫ বছর। টরেন্টোর উত্তরের শহরতলি রিচমন্ড হিলের অধিবাসী তিনি। অন্য কোনো অপরাধে এর আগে পুলিশের খাতায় কখনও তার নাম ওঠেনি।

কিন্তু মাত্র একদিন আগে টরেন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে পথচারীদের ওপরে গাড়ি উঠিয়ে দেন তিনি। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হন আরও ১৬ জন।

কানাডার পুলিশ বলেছে, ওই যুবক হামলার ঠিক আগে অনলাইনে রহস্যজনক কিছু বার্তা পোস্ট করেন।

যা থেকে ধারণা করা হচ্ছে, তিনি নারীবিদ্বেষী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে অপর এক হামলার জন্য দায়ী ব্যক্তির প্রশংসা করে বক্তব্য দিয়েছেন।

পেশাজীবীদের যোগাযোগের মাধ্যম লিঙ্কডইনে খোলা তার প্রোফাইলে লেখা আছে, তিনি সেনেকা কলেজের ছাত্র। ঘটনাস্থলের বেশ কাছেই অবস্থিত এ কলেজটি। গুগলে একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি গাড়ি পার্কিং অ্যাপ রয়েছে, যার প্রতিষ্ঠাতা অ্যালেক মিনাসিয়ান একই ব্যক্তি কিনা সেটিও পরিষ্কার নয়।

তবে তার সহপাঠীরা জানিয়েছেন, তিনি কম্পিউটারে খুব পারদর্শী। তার একজন সহপাঠী তাকে সামাজিকভাবে বিদঘুটে প্রকৃতির বলে বর্ণনা করেন।

তবে কোনো উগ্রপন্থী আদর্শে বিশ্বাসী বলে তাকে মনে হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহপাঠী। স্কুলে তার সাবেক সহপাঠীরা জানিয়েছে, তিনি কারও সঙ্গে মেলামেশা করতেন না।

স্কুলে তিনি বিশেষ সহায়তা দরকার এমন তালিকাভুক্ত ছিলেন। স্কুলে একা একা হেঁটে বেড়াতেন এবং ক্যাফেতেও একা বসেই খেতেন। কিন্তু তিনি সহিংস ছিলেন না বলে সহপাঠীরা জানান। কেন তিনি হঠাৎ করে রাস্তার ধারে মানুষজনকে এভাবে গাড়ি দিয়ে হামলা চালালেন সেটি এখনো পরিষ্কার নয়।

তবে তিনি দুর্ঘটনাবশত নয়, বরং ইচ্ছে করেই যে কাজটি করেছেন সেটি নিশ্চিত করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি এমন কোনো গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কাছে ২২ বছর বয়সী এক তরুণের গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনাটি নিয়ে অনলাইনে আলাপ করেছেন অ্যালেক মিনাসিয়ান।

পুরনো ফেসবুক পোস্টে তাকে বলা হয়েছে, ‘ইনভলান্টারি সেলিবেট’ যারা অনিচ্ছাকৃতভাবে বিয়ে অথবা অন্য কোনো ধরনের যৌনসম্পর্ক ত্যাগ করেছেন।

তবে এর কোনো কিছুই অবশ্য এখনও প্রমাণিত নয়। ক্যালিফোর্নিয়ার ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী যুবক এলিয়েট রজার্স লিখে গিয়েছিলেন, তিনি মেয়েদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে একাকী জীবনযাপন করতে বাধ্য হয়েছেন।

রজার্স ওই হামলার সময় নিজেও আত্মহত্যা করেন।

এসবের সঙ্গে মিনাসিয়ানের সম্পর্ক থাকতে পারে। অর্থাৎ তিনিও প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এ হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আবার এগুলো কোনো ধরনের মিথ্যা প্রচার কিনা সেটি নিয়েও স্থানীয় গণমাধ্যমে আলাপ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টরেন্টোতে হামলাকারী নারীবিদ্বেষী ও প্রেমে প্রত্যাখ্যাত

আপডেট সময় ০৬:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮