ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজিমপুর কবরস্থানে গোসলের সময় মৃত শিশুর কান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এর পর মৃত সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান বাবা। সেখানে গোসল করানোর সময় কান্না করে ওঠে নবজাতকটি।

সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে কাছের আজিমপুর মেটারনিটিতে ছুটে যান বাবাসহ অন্য স্বজনরা। সেখান থেকে নবজাতকটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে এসব ঘটনা ঘটেছে বলে জানান নবজাতকটির বাবা মিনহাজ। মৃত সন্তান বেঁচে যাওয়ায় খুশি তিনি। সন্তানের নাম রেখেছেন মীম।

আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম জানান, মৃত হিসেবে আনা নবজাতকটিকে দাফন করার আগে গোসল করাতে পাঠানো হয়। গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি নড়েচড়ে ওঠে। এর পর আবার পানি ঢালতেই কান্না করে ওঠে।

এর পর শিশুটিকে প্রথমে আজিমপুর মেটারনিটিতে নেয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নেয়া হয় বলে জানান কবরস্থানের মোহরার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজিমপুর কবরস্থানে গোসলের সময় মৃত শিশুর কান্না

আপডেট সময় ১০:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮