ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএলে ধারাভাষ্যকার প্রসেনজিৎ-ঋতুপর্ণা

আকাশ স্পোর্টস ডেস্ক:

একসঙ্গে জুটিবেঁধে সিলভার স্ক্রিন মাতিয়েছেন অসংখ্যবার। এবার ভিন্ন ভূমিকায় দেখা গেল তাদের। সদর্পে পালন করলেন ধারাভাষ্যকারের ভূমিকা।

গত শনিবার ছিল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ। ইডেন গার্ডেনসে সেই ম্যাচে কমেন্ট্রি বক্সে হাজির হন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বাংলায় ধারাভাষ্য দেন জনপ্রিয় এ জুটি।

ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গেছে নাইটরা। তবে তাতে আড্ডায় ভাটা পড়েনি। পুরো সময় মাতিয়ে রাখেন তারা।

কলকাতার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও গৌতম গম্ভীরের প্রতি ভালো লাগার কথা শেয়ার করেন প্রসেনজিৎ, তারা কেকেআরের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। সৌরভের দল ছেড়ে যাওয়া আমাদের জন্য বিশাল ধাক্কা। সেই স্থান এখনও কেউ পূরণ করতে পারেননি। দলের হয়ে গম্ভীরকে খেলতে দেখাটাও ছিল দারুণ। তার পারফরম্যান্সে আমরা আবেগপ্রবণ ছিলাম।

সামনে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বহুল আলোচিত ছবি ‘দৃষ্টিকোণ’। এর প্রচারে কমেন্ট্রি বক্সে হাজির হন পর্দা মাতানো এ জুটি।

ঋতুপর্ণা বলেন, আইপিএল নিয়ে আমি সবসময় উত্তেজিত থাকি। মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা দেখার মজাটাই আলাদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইপিএলে ধারাভাষ্যকার প্রসেনজিৎ-ঋতুপর্ণা

আপডেট সময় ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮