ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

গাজীপুর সিটিতে জামায়াতের সমর্থন পেলেন হাসান সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন পেয়েছেন বিএনপির মেয়ারপ্রার্থী হাসান উদ্দিন সরকার।গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমির গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদের ব্যানারে মেয়রপ্রার্থী এসএম সানাউল্লাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানা গেছে।

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের পাশে দাঁড়িয়েছেন জামায়াত নেতা এসএম সানাউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করতে জামায়াত নেতা সানাউল্লাহ রোববার সকাল সাড়ে ১১টার দিকে হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবনে যান। এ সময় তার সঙ্গে মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসানসহ মহানগর ও থানা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে এসএম সানাউল্লাহ জানান, ঢাকায় ২০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি হাসান উদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের হাসান উদ্দিন সরকারের পক্ষে কাজ করারও নির্দেশ দেন।

এ ব্যাপারে হাসান উদ্দিন সরকার জানান, জামায়াতের সমর্থনে ২০ দলীয় জোটের ঐক্য আরও সুদৃঢ় হলো। ভোটারদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা এলেও নিজের প্রার্থিতার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন জাসদ (ইনু) মহানগর শাখার সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা। রোববার সকালে তিনি নগরীর চান্দনা চৌরাস্তার রওশন সড়ক এলাকায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, নিজ দলীয় ফোরাম বা ১৪ দলের সমন্বয়কের পক্ষ থেকেও প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত কোনো নির্দেশনা এখনও আসেনি। তিনি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে এবং আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে নিজের জন্য ১৪ দল ও জাসদের সমর্থন তিনি প্রত্যাশা করছেন।’

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৯জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

গাজীপুর সিটিতে জামায়াতের সমর্থন পেলেন হাসান সরকার

আপডেট সময় ০৮:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮