ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়, পরীক্ষা অনিশ্চিত

অাকাশ জাতীয় ডেস্ক:

কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালাসহ স্কুলের বেড়া উড়ে গেছে। এতে রোববারের প্রথম সাময়িক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে বিদ্যালয়টির ২৩১ জন কোমলমতি শিক্ষার্থী।

শনিবার সকালে নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। স্কুলঘরের টিনের চালাটি ২০০ মিটার দূরে উড়িয়ে নিয়ে যায়।

ইউপি সদস্য তপন কুমার দাস জানান, ২০০৯ সালে আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ে ২৩১ জন ছাত্র-ছাত্রী আছে। ঝড়ে বিদ্যালয়টির টিনের চাল ও বেড়া উড়ে যায়। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, অফিসের বই-খাতাসহ বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হয়ে যায়। এ ছাড়া বৈদ্যুতিক মিটার, খুঁটি, বিদ্যালয়ের আসবাব পত্রও ক্ষতিগ্রস্ত হয়।

সারা দেশের মতো ওই বিদ্যালয়েও প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু আকস্মিক ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের ঘর। খবর পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম বলেন, ঝড় শুরু হওয়ার আগেই ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ পাশের বাড়িতে আশ্রয় নেয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

তিনি বলেন, টিনের চালাবিশিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপদ নয়। একটি পাকা ভবনের জন্য কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা বলেন, আমি বিষয়টি জেনেছি। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছি একটি অস্থায়ী ঘরের ব্যবস্থা করার জন্য। রোববার প্রথম সাময়িক পরীক্ষা শিক্ষার্থীরা দিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়, পরীক্ষা অনিশ্চিত

আপডেট সময় ১১:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮