ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এক ক্রিকেটারই ম্যাচপ্রতি পাবে ৮ কোটি টাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্রতি ক্রিকেটার পাবে ১০ লাখ ডলার বা ৮ কোটি টাকার বেশি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ললিত মোদি।

আইপিএল খেলোয়াড়দের এই সম্মানী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের সম্মানীকেও হার মানাবে।

ইন্ডিয়ান প্রিমিয়র লিগ যার মস্তিষ্কপ্রসূত সেই ললিত মোদি এমন ভবিষ্যদ্বাণী করেছেন। ব্রিটেনের টেলিগ্রাফ সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, ‘আইপিএল থাকবে। বিশ্বের যে কোনও লিগকে দাবিয়ে রেখেছে।’

মোদির মতে, আন্তর্জাতিক ক্রিকেটের ওপর এর প্রভাব ক্রমশ বাড়বে। আইপিএল খেলে দেশের দরজা খুলবে প্লেয়ারদের সামনে। বলেন, ‘একদিন দেখবেন ক্রিকেটাররা খেলা প্রতি ১০ থেকে ২০ লাখ ডলার পাচ্ছে। এবং এটা খুব দ্রুত হবে।’

মোদির মতে, একদিন দেশের মধ্যে লড়াইয়ের গুরুত্বও কমে যাবে। শুধু প্রফেশনাল লিগ থাকবে।

তিনি বলেন, ‘আজ ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও চাহিদা নেই। মূল্য শূন্য। কিছুদিন পর দেখা যাবে দ্বিপাক্ষিক সিরিজও হারিয়ে গেছে। তিন-চার বছরে একবার বড় সিরিজ হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক ক্রিকেটারই ম্যাচপ্রতি পাবে ৮ কোটি টাকা

আপডেট সময় ০৭:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮