ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

আচরণবিধি মেনে প্রচারণা চালাতে জাহাঙ্গীরকে হাসানের অনুরোধ

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে প্রচারণা চালাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে অনুরোধ করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। শুক্রবার চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দুই প্রার্থী কুশর বিনিময়ের সময় এই অনুরোধ জানান হাসান।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমকে জাতীয় পার্টি (জাপা) সমর্থন দিয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে এ সমর্থন দেয়া হয়েছে বলে জানান জাপার স্থানীয় নেতারা।

জাপা নেতারা জানান, ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত রাতে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করার জন্য টেলিফোনে নির্দেশ দেন। এরপর দলের নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের ছয়দানার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া জানান, পার্টির চেয়ারম্যান টেলিফোনে বলেছেন, যেহেতু দল এখানে প্রার্থী দেয়নি তাই আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১৫ মে নির্বাচনে জয়লাভে নানা কৌশল ও প্রচারণা নিয়ে এখন ঘরোয়া বৈঠক করছেন বিএনপি, আওয়ামী লীগসহ অপর প্রার্থীরা। চলছে নির্বাচনী ইশতিহার তৈরির কাজ।

জাহাঙ্গীর আলম দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনের করণীয় ঠিক করছেন। অপর দিকে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারও দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটিসহ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ইশতিহার নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আজ বেলা ১১টায় গাজীপুর মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার মল্লিক বাবুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী ও মহানগর পূজা উৎযাপন কমিটির সদস্যরা দেখা করেন জাহাঙ্গীর আলমের সঙ্গে। দুপুরে তিনি চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

একই মসজিদে নামাজ আদায় করেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। নামাজ শেষে দুই মেয়র প্রার্থী পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় হাসান সরকার নির্বাচনী বিধিবিধান মেনে প্রচারণা করার জন্য জাহাঙ্গীরকে অনুরোধ করেন।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক মেয়র প্রার্থী, ১৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার এসব প্রার্থীদের মধ্যে ১৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র ফিরে পেতে ঢাকায় নির্বাচন অফিসে আপিল করেন। আপিল শুনানি শেষে ১২ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি মেনে প্রচারণা চালাতে জাহাঙ্গীরকে হাসানের অনুরোধ

আপডেট সময় ০৬:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮