ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

স্ত্রীর পরকীয়ায় সহায়তা করায় কবিরাজকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করার অভিযোগে এক কবিরাজকে হত্যা করেছেন এক যুবক।বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া (৪২) উপজেলার যশোদল আমাটি শিবপুরের মৃত মোতালিব মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত দৈনিক আকাশকে জানান, চার বছর আগে বিয়ে করেন জাকির। বিয়ের পর থেকে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক রেখে আসছিল বলে অভিযোগ জাকিরের।

তিনি জানান, কবিরাজ চাঁন মিয়া ওষুধ দিয়ে জাকিরের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করতেন। আর এটি বুঝতে পেরে কবিরাজ চাঁন মিয়ার ওপর ক্ষিপ্ত ছিলেন জাকির।

ঘটনার রাতে বিপ্লব নামে এক সহযোগীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন চাঁন মিয়া। এ সময় অতর্কিত তার ওপর দা নিয়ে আক্রমণ চালায় জাকির। এলোপাতাড়ি দায়ের কোপে কবিরাজ চাঁন মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর জাকিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

স্ত্রীর পরকীয়ায় সহায়তা করায় কবিরাজকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮