ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচ সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিতেই চলছিল সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিস গেইল ঝড়ে থামল তাদের জয়রথ। তার অতিমানবীয় ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৫ রানে হেরেছে অরেঞ্জ আর্মিরা।

তবে জিতেছেন সাকিব আল হাসান। বগলদাবা করেছেন সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কার। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে এ পুরস্কার জেতেন তিনি।

ক্রিস গেইল তাণ্ডবে প্রথমে ব্যাট করে ১৯৩ রান করে পাঞ্জাব। ৬৩ বলে ১ চার ও ১১ ছক্কায় ১০৪ রান করেন ক্যারিবীয় ব্যাটার। এবারের আইপিএলে এটিই প্রথম সেঞ্চুরি।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানে হারে হায়দরবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন (৫৪) ও মনিশ পান্ডে (৫৭*) তুলে নেন ফিফটি। সাকিব করেন ২৪ রান।

তবে নজর কেড়েছে সাকিবের ইনিংসটিই। বল হাতে বিবর্ণ বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটিংয়ে নামেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। রান রেটে আকাশচুম্বী চাপে তখন মেরে খেলা ছাড়া উপায় ছিল না।

সে যাত্রায় দেখিয়ে দেন তিনি। শেষ দিকে ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।

শেষ ওভারে ম্যাচ জিততে হায়দরাবাদের দরকার ছিল ৩৩ রান। আপাতদৃষ্টিতে অসম্ভবই বটে। ২ ছক্কা হাঁকিয়ে রবিচন্দ্রন অশ্বিনের সে ওভারে মনিশকে সঙ্গে নিয়ে ১৭ রান তোলেন সাকিব।

এতে পরাজয়ের ব্যবধান কমে কমলা জার্সিধারীদের। হয়তো আফসোস জাগে, ইশ! তাকে যদি আগে নামানো যেত।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচ সাকিব

আপডেট সময় ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮