ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবের ঝড়ো ব্যাটেও হারলো হায়দরাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলে প্রথম পরাজয়ের স্বাদ নিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরবাদ। এর আগে তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছিল তারা। যার কারণে পয়েন্ট টেবিলেও ছিল শীর্ষে তারা। বৃহস্পতিবার এ হারের কারণে শীর্ষস্থানটাও হারালো তারা। ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ জিতে নিয়েছে ১৫ রানে।

ক্রিস গেইলের ঝড়ো ব্যাটের ওপর ভর করে প্রথমে ব্যাট করা পাঞ্জাব ১৯৪ রানের টার্গেট দেয় সাকিবদের। গেইলের অসাধারণ এক সেঞ্চুরিতে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। গেইলের ৬৩ বলের ইনিংসটি ছিল একটি চার ও ১১ ছক্কায় সাজানো।

জবাবে ব্যাট করতে নেমে শেষ দিকে সাকিবের ঝড়ো ব্যাটে ১৭৮ রানে নিজেদের ইনিংস শেষ করেছে হায়দরাবাদ। এই পরাজয়ে কলকাতা নাইট রাইডার্সের সমান ছয় পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে পড়ে সানরাইজার্স নেমে গেল টেবিলের দুইয়ে।

ম্যাচে বোলিংয়ে বিবর্ণ সাকিব ব্যাট হাতে নেমেছিলেন চার উইকেট পতনের পর। রানরেটে আকাশচুম্বী চাপে তখন অবশ্য মেরে খেলা ছাড়া উপায়ও ছিলনা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের। দারুণ চেষ্টাও করেছিলেন তিনি। শেষ পর্যন্ত এক চার দুই ছয়ে ১২ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে পরাজিত দলে থেকেই মাঠ ছাড়েন সাকিব।

শেষ ওভারে ম্যাচ জিততে হায়দরাবাদের দরকার ছিল ৩৩ রান। আপাতদৃষ্টিতে অসম্ভবই বটে। দুই ছক্কাহাঁকিয়ে রবিচন্দ্রন অশ্বিনের সে ওভারে মনিশকে সঙ্গে নিয়ে সাকিব তুললেন ১৭ রান। সাকিব ১২ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন।

অধিনায়ক কেইন উইলিয়ামসন ও মনিশ পান্ডে অর্ধশতক হাঁকান। ৪১ বলে ৫৪ রান করেছেন উইলিয়ামসন। ৪২ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মনিশ। ষষ্ঠ আইপিএল শতক হাঁকানো গেইল পান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাকিবের ঝড়ো ব্যাটেও হারলো হায়দরাবাদ

আপডেট সময় ০২:২৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮