ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হচ্ছে ৬ ক্রিকেটারকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে ১০ জন ক্রিকেটারকে। গত বছরের চুক্তিতে থাকা ১৬ জনের মধ্যে ৬ জনকে বাদ দেয়া হচ্ছে এবারের চুক্তি থেকে।

বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বাদ পড়া ক্রিকেটরা হলেন, ‘সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস এবং কামরুল ইসলাম রাব্বি।

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমানোর আভাস আগেই দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। তবে তালিকা এতোটা ছোট হওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। গণমাধ্যমের আলোচনা ছিলো, একজন কমিয়ে ১৫ জনকে রাখা হবে এবারের চুক্তিতে। তবে শেষ পর্যন্ত ৬ জনকে বাদ দেয়ার সিদ্ধান্ত আসলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে।

নতুন চুক্তিতে যারা থাকছেন-

মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হচ্ছে ৬ ক্রিকেটারকে

আপডেট সময় ০৪:৪৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮