ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী

ধর্ষণে ব্যর্থ হয়ে ব্লেড দিয়ে শিশুর শরীর ক্ষতবিক্ষত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণে ব্যর্থ হয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে এক বখাটে। শিশুটির অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেয়েটি হবিরবাড়ির সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা নেই। বোনের বাসায় থেকে পড়ালেখা করত। গতকাল রাত ১০টার দিকে মেয়েটি বাইরে বের হলে নাঈম তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে মেয়েটির গায়ে ব্লেড দিয়ে আঘাত করে। তার শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। তাকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত নাঈম হবিরবাড়ি এলাকায় ভাড়া থেকে একটি ডায়িং মিলে কাজ করত। তার বাবার নাম মাইনুদ্দিন। এ ঘটনায় ভিকটিমের বোন থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত নাঈমকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

এদিকে ধর্ষণচেষ্টার খবর পেয়ে বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খান মানিক বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। পরে বিচারের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নিয়েছে।

ভালুকা থানার ওসি মানুন অর রশিদ দৈনিক আকাশকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এখনও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

ধর্ষণে ব্যর্থ হয়ে ব্লেড দিয়ে শিশুর শরীর ক্ষতবিক্ষত

আপডেট সময় ০৩:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮