ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের সহোদর দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই বিস্ফোরণে নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে তিনজন হলেন- চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। একজনের পরিচয় জানা যায়নি। বুধবার বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের পরিচয় পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতো এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার রান্না ও খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়। এরমধ্যে চৌদ্দগ্রামের চারজন, নোয়াখালীর দুইজন ও ফেনীর একজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮