ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

দুপুরে আটক, রাতে বন্দুকযুদ্ধে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ খোকন সূত্রধর নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি ছিনতাইকারী। ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজারকে হাতুড়িপেটা করে সাড়ে ১৮ লাখ টাকা ছিনকাইকালে সোমবার খোকন সূত্রধরকে আটক করা হয়েছিল।

ঘটনাস্থল থেকে বুলেটভর্তি ম্যাগজিন, একটি পিস্তল, দুটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার এসআই মো. ইউসুফ মিয়া দৈনিক আকাশকে জানান, আখাউড়া পৌর শহরে লাল বাজার এলাকায় সোমবার দিনে-দুপুরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজার মানিক দেবকে হাতুড়িপেটা করা হয়। এর পর সাড়ে ১৮ লাখ টাকা ছিনতাই করার চেষ্টা করলে যুবক খোকন সূত্রধরকে আটক করা হয়।

পরে খোকনের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ দিবাগত রাত ২টার দিকে অস্ত্র উদ্ধার করতে রেলক্রসিং নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা খোকনের সহযোগী বিষ্ণুসহ অন্যরা তাকে ছিনিয়ে নিতে চেষ্টা চালায় ও গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।

পরে সহযোগীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে খোকন সূত্রধরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আখাউড়া থানার এসআই কামাল, এএসআই নূরুল ও পুলিশ কনস্টেবল শামীম, বিল্লাল আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

দুপুরে আটক, রাতে বন্দুকযুদ্ধে নিহত

আপডেট সময় ০২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮