ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিছু দেশের বিশ্বাসঘাতকতা মুসলমানরা ভুলবে না: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ওপর সম্মিলিত ক্ষেপণাস্ত্র হামলায় সহযোগিতা দেয়ার জন্য কিছু মুসলিম দেশের কড়া সমালোচনা করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। এসব দেশের বিশ্বাসঘাতকতা কেউ ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

লারিজানি বলেন, সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। এ হামলার প্রতি ইসরাইলের পাশাপাশি কিছু মুসলিম দেশও সমর্থন দেয়ায় লারিজানি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি প্রশ্ন করেন, মুসলমানদের ঐক্যের দিন হিসেবে পরিচিত মোহাম্মদ (সা)’র পবিত্র নব্যুয়ত প্রাপ্তি দিবসে ইসলাম ধর্ম বিরোধী নেতা এবং ইসরাইলের পাশে দাঁড়ানো কী তাদের জন্য লজ্জা ও অপমানজনক নয়?

গত শনিবার সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক হামলার দিন সারা বিশ্বের মুসলমানরা নব্যুয়ত প্রাপ্তি দিবস পালন করেছে।

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ণ সমর্থনকারী দেশ বিশেষ করে ইসরাইল এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদি আরব, বাহরাইন এবং কাতারও যোগ দিয়েছে।

বিভিন্ন মতবিরোধে বিভক্ত ২২ সদস্যের আরব লীগ যখন রোববার সৌদি আরবের দাহরান শহরে শীর্ষ বৈঠকে মিলিত হতে যাচ্ছে এর কয়েক দিন আগে সিরিয়ায় হামলা চালানো হলো।

লারিজানি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম ঐক্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিদার দেশগুলো একদিকে সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে এবং অন্যদিকে মুসলিম জাতিগুলোর ওপর হামলায় ইসলাম বিরোধী নেতাদের কাছে নিজেদের সম্পদ বিলিয়ে দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিছু দেশের বিশ্বাসঘাতকতা মুসলমানরা ভুলবে না: ইরান

আপডেট সময় ১১:৩৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮