ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুর সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া যথাযথ কাগজপত্র না থাকায় দুই প্রার্থীর প্রার্থীতা স্থগিত করা হয়।

রোববার সকাল থেকে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোননয়পত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হয়।

দুপুর পর্যন্ত যাচাই বাছাই শেষে ৭ জন মেয়র প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ সাত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির হাসান উদ্দিন সরকার, জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামী আন্দোলনের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন, জামায়াত নেতা স্বতন্ত্র সানাউল্লাহ ও স্বতন্ত্র ফরিদ আহম্মেদ।

যথাযথ কাগজ না থাকায় মেয়র প্রার্থী ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) রুহুল আমিনের প্রার্থীতা স্থগিত করা হয়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর ২৯৪ জন ও ৮৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার সহযোগিতা চাই।

এদিকে দুদিন ব্যাপী মনোনয়নপত্র যাচাই বাছায়ের কাজ চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল । নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুর সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ১১:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮