ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবের কাছেই কলকাতার পরাজয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের ৫ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উজ্জ্বল দেখা মিলেছে। তবে বোলিংয়ে একটু বেশিই উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

কলকাতাকে এবারই প্রথম ঘরের মাঠে পরাজিত করেছে হায়দরাবাদ। আর সানরাইজার্স সে জয় পেল কলকাতারই সাবেক খেলোয়াড় সাকিবের হাত ধরে। ম্যাচে বল হাতে ২১ রান খরচায় ২ উইকেটের সঙ্গে দুটি ক্যাচও নিয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও দুই চার আর এক ছক্কায় সাকিবের সংগ্রহ ২১ বলে ২৭ রান।

ছোট লক্ষ্য হলেও মাত্র ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিলেন অতিথিরা। অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে এরপর চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান তুলে সাকিব ম্যাচে ফেরান হায়দরাবাদকে। মাঝে অ্যান্ড্রু রাসেলের করা ম্যাচের ১২তম ওভারে এক চার আর দুই ছয়ে ১৫ রান নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

দারুণ ছন্দে থাকা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ফিরেছেন পীযুষ চাওলার বলে বোল্ড হয়ে। সাকিব আউট হওয়ার একটু পরেই উইলিয়ামসন তুলে নেন অর্ধশতক। তবে ৪৪ বল খেলে ঠিক ৫০ রানেই ফিরতে হয়েছে কিউই অধিনায়ককে।

তাতে অবশ্য জয় পেতে খুব একটা সমস্যা হয়নি সাকিবের দলের। ইউসুফ পাঠান আর দীপক হুদার ব্যাটে এক ওভার হাতে রেখেই হায়দরাবাদ ম্যাচ জিতে নিয়েছে ৫ উইকেটে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বিলি স্ট্যানলেক।

এ নিয়ে মাঠে নামা তিন ম্যাচের তিনটিই জিতে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল হায়দরাবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাকিবের কাছেই কলকাতার পরাজয়

আপডেট সময় ০৯:১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮