ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ ওভারের শেষ বলে মুম্বাইকে হতাশ করলেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও শেষ ওভারে এসে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।দিল্লি ডেয়ারডেভিলসের কাছে এবার হারতে হয়েছে ৭ উইকেটে। এই নিয়ে টানা তিন ম্যাচে হারতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে।আর দিল্লির এটা প্রথম জয়।

শেষ ওভারে দিল্লির দরকার ছিল ১১ রান। আগের তিন ওভারে ১৪ রান দিয়ে সেরা বোলার ছিলেন মোস্তাফিজ। তাই শেষ ওভারটা তার হাতেই তুলেন দেন রোহিত শর্মা।

কিন্তু প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে কাজের কাজটি সেরে নেন জেসন রয়। পরের তিন বলে কোনো রান না দিলে শেষ বলে দরকার পড়ে ১ রান। আর শেষ বলে প্রয়োজনীয় এক রান নিয়ে দারুণ জয় তুলে নেন জেসন রয়।

৫৩ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন জেসন। ২০ বলে ২৭ করে নট অউট থাকেন লায়ার। দিল্লির পক্ষে এছাড়া রিশাব পান্ট ২৫ বলে ৪৭ রান করেন।

প্রথম তিন ওভারে ১৪ রান দিয়েছিলেন মোস্তাফিজ। শেষ ওভারটা ভালো করতে পরলে হিরো হতে পারতেন। কিন্তু প্রথম দুই বল বাজে করার মাশুল গুণতে হয় তাকে।

৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন মোস্তাফিজ। মুম্বাইয়ের বোলিং খরার দিনে মোস্তাফিজই তবু সেরা বোলার। এর আগে আশোক যাদব, এভিন লুইস ও ইশান কিষানের ব্যাটে ৭ উইকেটে ১৯৪ রানের বড় ইনিংস দাড় করে মুম্বাই ইন্ডিয়ান্স।

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর। শুরু থেকেই মুম্বাই ব্যাটসম্যানরা আক্রমণের রাস্তায় হাটেন। দুই ওপেনার এভিন লুইস ও আশোক যাদব ছিলেন দারুণ আক্রমণাত্মক।

ট্রেন্ট বোল্ট, শাহবাজ নাদিম, মহম্মদ সামিরা কেউই মুম্বাই ব্যাটসম্যানদের আটকিয়ে রাখতে পারেননি। ৩২ বলে ৫৩ করেছেন যাদব। ২৮ বলে ৪৮ রান করেন লুইস। আর ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস এসেছে ইশানের ব্যাট থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ ওভারের শেষ বলে মুম্বাইকে হতাশ করলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৮:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮