ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাজনীতি নিয়ে এখনও ভাবছি না: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, রাজনীতিতে আসা নিয়ে তিনি এখনও কিছু ভাবেননি। ক্রিকেট নিয়েই পড়ে থাকতে চান এবং মনোযোগটা খেলাতেই থাকবে।

তবে সাকিব এটাও মনে করিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। ভারতের সংবাদসংস্থা পিটিআই -এর সঙ্গে আলাপচারিতায় সাকিব এসব কথা বলেছেন।

নিদাহাস ট্রফির আগে সপরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন সাকিব আল হাসান। দাওয়াত পেয়েছিলেন রাষ্ট্রপতির। সপরিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির দাওয়াত রক্ষা করেছিলেন সাকিব। এরপর থেকেই অনেকের প্রশ্ন, ক্রিকেট ছাড়ার পর সাকিব কি রাজনীতিতে আসতে যাচ্ছেন?

রাজনীতিতে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, বিষয়টি নিয়ে আমি কোনো চিন্তা করিনি, তাই এখনই এটি নিয়ে কথা বলা কঠিন। ক্রিকেটই আমার জীবন এবং আমার ফোকাস সেখানেই থাকবে।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা প্রসঙ্গে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্রিকেটকে অনেক ভালোবাসেন এবং সবসময় ক্রিকেটারদের উৎসাহিত করেন।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে সাকিব এবার যোগ দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৩ রানে দুই দুইকেট নিয়ে দারুণ সাফল্য পেয়েছিলেন এই বাঁহাতি অলরাইন্ডার। কিন্তু দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। ৩৪ রানে এক উইকেট পান। আজ তার দল মাঠে নামবে কলকাতার বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজনীতি নিয়ে এখনও ভাবছি না: সাকিব

আপডেট সময় ০৩:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮