ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

রিয়াদে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদির স্থানীয় একটি বার্তা সংস্থা রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে জানায়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় সেখানে ৪৫ জন শ্রমিক ছিল। সেখানে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।

ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

রিয়াদে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১১:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮