ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট সেপ্টেম্বরে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে নির্মাণাধীন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট।

শুক্রবার বেলা ১২টার দিকে চানখারপুলে নবনির্মিত এই ইন্সটিটিউট পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ২০১৫ সালের নভেম্বরে একনেকে পাস হয় শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট প্রকল্প। ২০১৬ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কাজ প্রায় শেষপর্যায়ে। যারা অগ্নিদগ্ধ হয় বা দুর্ঘটনার স্বীকার হয়, তাদের জন্যই নির্মাণ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ৫০০ শয্যাবিশিষ্ট এই বার্ন ইন্সটিটিউট। আগামী সেপ্টেম্বরের যে কোনো দিন প্রধানমন্ত্রী নিজে এই ইন্সটিটিউট উদ্বোধন করবেন।

মোহাম্মদ নাসিম বলেন, এই বার্ন ইন্সটিটিউটেই চিকিৎসক ও নার্সদের এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ভবিষ্যতে এখান থেকেই আধুনিক চিকিৎসার মাধ্যমে বিকৃত চেহারা সুন্দর চেহারায় রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এখানে ভাগ্যাহত মানুষের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি প্রতিটি পদক্ষেপে ভুল করছে। রাজনৈতিক ক্ষেত্রে তারা পরাজিত হচ্ছে। বিএনপি এই কোটার আন্দোলনের মধ্য দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, কিন্তু পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক আবুল কালাম, বার্ন ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট সেপ্টেম্বরে: নাসিম

আপডেট সময় ১১:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮