ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক কারবারে জড়িত পুলিশ কর্মকর্তা ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য রেখে তাদের সহযোগিতা ও নিজে কেনাবেচা করার অভিযোগে রাজশাহীর এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহা. শহীদুল্লাহ মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণিকে ক্লোজড করার নির্দেশ দেন।

পুলিশ সুপার (এসপি) মোহা. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত এসআই ওসমান গণির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পবা এলাকা থেকে র‌্যাবের একটি দল পুলিশের সোর্স পরিচয়দানকারী হেলালকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করে। হেলালকে ওইদিন র‌্যাব-৫ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়- মোহনপুর থানার এসআই ওসমান গণি তাকে মাদক বিক্রিতে সহযোগিতা করেন।

হেলাল আরও জানায়, এসআই ওসমান গণি পবা থানায় থাকার সময় তার সোর্স হিসেবে কাজ করতেন। সেই সুবাদে মোহনপুর থানায় বদলির পরও এসআই গণি, সোর্স ও মাদক ব্যবসায়ী হেলালের সঙ্গে যোগাযোগ রেখে মাদক কেনাবেচায় সহযোগিতা করেন।

বিষয়টি র‌্যাব-৫ থেকে রাজশাহীর পুলিশ সুপারকে অবহিত করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এসআই ওসমান গণিকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

মোহনপুর থানার ওসি এম এম আবুল কাশেম এসআই ওসমান গণিকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমান গণির সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদক কারবারে জড়িত পুলিশ কর্মকর্তা ক্লোজড

আপডেট সময় ০১:২৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮