ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

স্ত্রীর ঝাঁটাপেটায় স্বামীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় স্ত্রীর ঝাঁটাপেটায় স্বামী আবদুল হাকিমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই এলাকাবাসী স্ত্রী সাহেরা খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আবদুল হাকিম চণ্ডিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

জানা গেছে, সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে দিনমজুর বৃদ্ধ আবদুল হাকিমের (৬০) সঙ্গে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ত্রী সাহেরা খাতুনের গণ্ডগোল হয়। একপর্যায়ে স্বামী আবদুল হাকিম স্ত্রীকে বাঁশ দিয়ে আঘাত করতে যান।

এ সময় উত্তেজিত হয়ে ঝাঁটার উল্টোপিঠ দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন সাহেরা খাতুন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আবদুল হাকিম। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তার।

এ ব্যাপারে নিহত আবদুল হাকিমের পুত্রবধূ শিউলি খাতুন বলেন, আমার শ্বশুর আবদুল হাকিম হাইপ্রেসারের রোগী ছিলেন। শাশুড়ি ঝাঁটার উল্টো পিঠ দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে গ্রামবাসী সাহেরাকে আটক করে পুলিশে খবর দেয়।

স্থানীয় সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান জানান, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতক স্ত্রী সাহেরাকে গ্রেফতার করা হয়েছে। আবদুল হাকিমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

স্ত্রীর ঝাঁটাপেটায় স্বামীর মৃত্যু

আপডেট সময় ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮