ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম

প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইলে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে এক সন্তানের জননীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এছাড়া বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ওসি মো. মহিউদ্দিন পিপিএম ও এলাকাবাসী জানান, ঘাটাইল উপজেলার নির্যাতিতা ওই নারীর স্বামী প্রায় দুই বছর আগে মারা যান। এরপর তিনি পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে ঘাটাইল পৌর শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন ধরে ঘাটাইল উপজেলার চৌডাল এলাকার সোবহানের ছেলে বাবুল হোসেনের (২৫) সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। মোবাইলে প্রেম হওয়ায় তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ ছিল না।

একপর্যায়ে গত মঙ্গলবার রাতে মেয়েটিকে ঘাটাইল কলেজ মোড়ে আসতে বলে প্রেমিক বাবুল। তার কথামতো মেয়েটি কলেজ মোড়ে এলে বাবুল তাকে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলার বন বিভাগের একটি বাগানে নিয়ে যান বাবুল।

সেখানে বাবুলের পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি এবং তার দুই বন্ধু মিলে ওই নারীকে পালাক্রমে পাশবিক নির্যাতন করে বনের মধ্যে নির্যাতিতাকে ফেলে পালিয়ে যান। পরে নির্যাতিতা ওই রাতেই থানায় গিয়ে ঘটনাটি পুলিশে অবগত করেন এবং নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার পর নির্যাতিতার দেয়া তথ্যমতে, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ ঘটনার প্রধান হোতা কথিত প্রেমিক বাবুল হোসেন (২৫) ও তার বন্ধু চৌডাল গ্রামের ছাদের আলীর ছেলে ইদ্রিছ আলীকে (৪০) গ্রেফতার করে। অপর ধর্ষক পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ঘাটাইল থানার ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় ০১:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮