ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় রান্নাঘরে ৫২ গোখরা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার নাঙ্গলকোটে এক বাড়ির রান্নাঘরের মেঝের নিচ থেকে ৫২টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মক্রবপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের খাঁন বাড়ির নুরুজ্জামান খাঁনের বাড়ির রান্নাঘর থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মো. নুরুজ্জামান খাঁন জানান, রান্না করার সময় মেঝের ইটের নিচে ২টি সাপ বিচরণ করতে দেখতে পান তিনি। পরে স্থানীয় এক সাপুড়েকে ডেকে আনেন। ওই সাপুড়ে মেঝের ইট সরিয়ে একে একে ৫২টি গোখরা সাপ বের করেন।

এর মধ্যে বড় দুটি গোখরা সাপুড়ে নিয়ে যান। বাকি ৫০টি সাপকে মেরে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সাপগুলোকে দেখতে আশপাশের অনেক লোক জড়ো হন।

এ বিষয়ে জানতে নাঙ্গলকোট উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেনের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় রান্নাঘরে ৫২ গোখরা

আপডেট সময় ০১:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮