ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বাসের চাপায় হাত হারানো রাজীব লাইফ সাপোর্টে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ঢামেকের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাথায় আঘাতজনিত কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হয়েছে রাজীবের। এর পাশাপাশি শ্বাসকষ্টও বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। ওই সময় তার হাতটি গাড়ি থেকে সামান্য বেরিয়েছিল। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করতে যায়। এতে রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। রাজীব বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পরে ঢামেকে দেখতে গিয়ে রাজীব হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করার ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া সুস্থ হলে তাঁকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই বাসের চাপায় হাত হারানো রাজীব লাইফ সাপোর্টে

আপডেট সময় ১১:০০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮