ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবদের কাছে পাত্তাই পেল না রাজস্থান

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৮ আইপিএলে যে প্রথমে ব্যাট করতেই চাইবে না কেউ! প্রথম চার ম্যাচেই পরে ব্যাট করা দলই জয় পেয়েছে। প্রথম ম্যাচে তবু একটু লড়াই হয়েছে। এর পর থেকেই আইপিএলের ম্যাচ মানেই যেন, প্রথমে ব্যাট করা দলের আত্মসমর্পণ। আজও কোনো ব্যতিক্রম হয়নি। রাজস্থান রয়্যালসের দেওয়া ১২৬ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সেটাও ২৫ বল হাতে রেখেই!

হায়দরাবাদের বোলাররা আজ দুর্দান্ত বল করেছেন। ২৩ রানে ২ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খান ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। তবে উইকেট পেয়েছেন ১ টি। তবে দলের সফলতম বোলার সিদ্ধার্থ কৌল, ৪ ওভারে ১৭ রান দিয়ে এ পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। ফলাফল, ৪৮টি ডট বল দিয়ে ৯ উইকেটে মাত্র ১২৫ রান তুলেছে রাজস্থান।

এত কম রান নিয়ে ম্যাচ জিততে চাইলে শুধু ভালো বোলিং নয়, দুর্দান্ত ফিল্ডিংও করতে হতো রাজস্থানকে। মাত্র ৬ রানে ঋদ্ধিমান সাহার বিদায়ের পর ম্যাচটা জমবে বলেই মনে হচ্ছিল। কিন্তু এর আগেই শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেছেন রাজস্থানের ফিল্ডার। অধিনায়ক অজিঙ্কা রাহানেই সে ভয়ংকর ভুল করেছেন। তখনো শূন্য রানে থাকা ধাওয়ান এমন সুযোগ কি হাতছাড়া করেন? ৯ চার ও ১ ছক্কায় ৩৩ বলেই ফিফটি ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। অন্যপ্রান্তে ঠান্ডা মাথায় খেলা নিয়ন্ত্রণ করেছেন কেন উইলিয়ামসন (৩৫ বলে ৩৬ রান)।

২৫ বল আগে যখন ম্যাচ শেষ হয়েছে ধাওয়ানের রান তখন ৭৭। ৫৭ বলের ইনিংসে শেষ পর্যন্ত ছিল ১৩ চার ও ১ ছক্কা। ১২১ রানের জুটির সঙ্গী অধিনায়ক উইলিয়ামসনও ১ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩টি চার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবদের কাছে পাত্তাই পেল না রাজস্থান

আপডেট সময় ১১:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮