ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সার চেয়ে বড় নয় নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারকে ধরে রাখার সবরকম চেষ্টা করেও পারেনি বার্সেলোনা। দলের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর পর ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, কোনো খেলোয়াড়ই দলের চেয়ে বড় নয়। কয়েক সপ্তাহের নাটকীয়তার পর গত বৃহস্পতিবার নেইমারের বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো পরিশোধ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নেয় পিএসজি।

২৫ বছর বয়সী এই ফুটবলার চলে যাওয়ার পর সম্প্রতি দলের সবাইকে বিষয়টা ভুলে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান কোচ এরনেস্তো ভালভেরদে। এবার সভাপতিও তেমনটাই বললেন। “সে চলে যেতে চেয়েছিল। আমরা ওই সিদ্ধান্তে একমত ছিলাম না। তবে কোনো খেলোয়াড়ই বার্সার চেয়ে বড় নয়। একটি ক্লাব হিসেবে মানুষ আমাদের সম্মান করে।”

প্রাক মৌসুমের প্রস্তুতি শেষে মঙ্গলবার জুয়ান গাম্পের ট্রফি দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি।

এরপর দুই লেগের স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বার্সার চেয়ে বড় নয় নেইমার

আপডেট সময় ০৮:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭