ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছে।

তবে সোমবার সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর আন্দোলন আগামী এক মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন শাহবাগ মোড় থেকে এ আন্দোলন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ আন্দোলনকারীদের হটাতে গেলে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। দিনে শান্তিপূর্ণ আন্দোলন হলেও রাতে তা সহিংসতায় রূপ নেয়।

দুই দিনের আন্দোলনের এ পর্যন্ত ২১৭ শিক্ষার্থী আহত হয়েছে বল জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে প্রায় ৪০ জন।

বাংলাদেশে শিক্ষার্থীদের এই আন্দোলন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। ভারতের প্রথম সারির গণমাধ্যম এনডিটিভিতে ‘সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র; আহত শতাধিক’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।

রোববার দিনে শুরু হওয়া এ আন্দোলন সোমবার ভোররাতে সহিংস হয়ে উঠে। আন্দোলনকারীদের ওপর পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করেছে।

ফ্রান্সের প্রভাবশালী সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বাংলাদেশে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছে। আন্দোলনে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। এরপর সোমবার আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট পালন করছে।

এছাড়াও সিঙ্গাপুরভিত্তিক স্ট্রেইট টাইমস, পাকিস্তানের নিউজউইক পাকিস্তান, ইয়াহু নিউজসহ বিশ্বের প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন উঠে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

আপডেট সময় ০৮:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮