ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলা সফরে প্রধানমন্ত্রী

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলো পরিদর্শন করতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করছেন। আজ সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি এই তিন জেলার উদ্দেশে রওনা হবেন। এর আগে রোববার রাতে তিনি রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন, যেখানে তার সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

রংপুরে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো নগরীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে রাধা গোবিন্দ মন্দির বা রংপুর ধর্মসভা মন্দির। জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির পাশাপাশি তার গাড়িবহর চলাচলের পথ নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন বিশেষ নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ কয়েকগুণ বেড়ে গেছে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রংপুর: প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুর নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

রাজশাহীতে দুপুরের দিকে প্রধানমন্ত্রীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এরপর বিকেল ৩টায় তিনি মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের পাশাপাশি স্থানীয় উন্নয়নের নানা দাবিও তৈরি হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী থেকে কলকাতা, ঢাকা ও চট্টগ্রাম রুটে তিনটি সরাসরি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হবে। তিনি পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের সঙ্গে কুশলবিনিময় করবেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।’।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে জরুরি সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবিসহ ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি জানান, কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দের জোয়ার বইছে। সন্ধ্যায় জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন এবং রাতেই ঢাকায় ফিরে আসবেন। এছাড়া শহরের সৌন্দর্যবর্ধনের কাজও হচ্ছে।

আপলোডকারীর তথ্য

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলা সফরে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬