ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মোবাইলে বন্ধুত্বের ফাঁদে ফেলে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জে মোবাইলফোনে বন্ধুত্বের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে পাঁচ যুবক। শনিবার বিকালে বীরগঞ্জ শালবনের গভীর অরণ্যে এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা রোববার বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গীপাড়া (বগুড়াপাড়া) গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মজিদ (৩৫), বীরগঞ্জ হাটখোলা (হঠাৎপাড়া) গ্রামের দুলাল হোসেনের ছেলে মো. সুমন (২২), জগদল হাটপুকুর গ্রামের আবদুস সালামের ছেলে মো. সুলতান ওরফে সাদ্দাম (২৩) এবং মাকড়াই দক্ষিণ পাড়া গ্রামের জগদীশ হেম্ব্রমের ছেলে রুবেল হেম্ব্রম (২২)।

ওই ছাত্রীর বাবার দায়েরকৃত এজাহারের উদ্ধৃতি দিয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মহসেউল গণি জানান, গত একমাস আগে মোবাইলফোনের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে রশিদুল ইসলাম। শনিবার বিকাল ৩টার দিকে ফোনে মেয়েটিকে ডেকে মোটরসাইকেলে তুলে বীরগঞ্জ শালবনের গভীর অরন্যে নিয়ে যায় রশিদুল ইসলাম।

শালবনের ভেতর প্রথমে রশিদুল তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এরপর আবদুল মজিদ, সুমন, সুলতান ওরফে সাদ্দাম এবং রুবেল হেম্ব্রম ওই ছাত্রীকে ভয় দেখিয়ে গণধর্ষণ করে।

এসময় ওই ছাত্রীর চিৎকারে বনবিভাগের লোকজন এবং স্থানীয় লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমদ জানান, রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোবাইলে বন্ধুত্বের ফাঁদে ফেলে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

আপডেট সময় ০৭:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮