ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসএমই বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন গাজী তৌহীদুর রহমান

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৮ সালের জন্য বর্ষসেরা (মাঝারী) শিল্প উদ্যোক্তা হয়েছেন এফএম প্লাস্টিক ইনডাস্ট্রিস লিমিটেডের উদ্যোক্তা গাজী তৌহীদুর রহমান। জাতীয় এসএমই মেলা-২০১৮ উপলক্ষে এই সম্মাননা দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিবছর ৩টি ক্যাটাগরিতে ৬ জন উদ্যোক্তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

ক্যাটাগরিগুলো হচ্ছে– কুটির শিল্প উদ্যোক্তা (মহিলা), কুটির শিল্প উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (মহিলা), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাঝারি উদ্যোক্তা (উৎপাদন), মাঝারি উদ্যোক্তা (সেবা)।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০২ সালে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন গাজী তৌহীদুর রহমান।

২০০৭ সালে অংশিদার ভিত্তিক একটি উদ্যোগ চালুর প্রস্তাব পেয়ে চাকরি ছেড়ে দেন। কিন্তু সেই উদ্যোগ আর বাস্তবায়ন হয়নি।

এরপর তিনি নিজেই শুরু করেন ব্যবসা। বর্তমানে নরসিংদীতে প্রায় সোয়া ২ একর জায়গায় গড়ে তুলেছেন নিজস্ব পণ্য উৎপাদনের আধুনিক কারখানা।

ডিসপোজেবল প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে এফএম প্লাস্টিক এখন সনামধন্য ব্র্যান্ড। দেশের বড় কর্পোরেট হাউজ, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জেলা পর্যায়েও পৌঁছে যাচ্ছে এফএম প্লাস্টিকের নানান ধরনের পণ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএমই বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন গাজী তৌহীদুর রহমান

আপডেট সময় ০৬:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮