ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে শিশু পর্নোগ্রাফি, ভ্যাটিকানে গ্রেফতার যাজক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকালে শিশু পর্নোগ্রাফির অপরাধে জড়িত থাকার অভিযোগে এক যাজককে গ্রেফতার করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

মনসিনোর কারলো কাপেলা নামে ওই যাজককে শনিবার ভ্যাটিকানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে।-খবর আরটি অনলাইনের।
ভ্যাটিকান জানায়, যাজক মনসিনোর কারলো কাপেলা যুক্তরাষ্ট্রে ভ্যাটিক্যান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ ওঠলে গত বছর তাকে ওয়াশিংটন থেকে প্রত্যাহার করে ভ্যাটিকানে ফিরিয়ে আনা হয়। যাজক কাপেলা শিশু পর্নোগ্রাফি আইন লঙ্ঘন করেছে, প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা জানায়, কাপেলা কানাডায় সফরকালে বিভিন্ন ওয়েবসাইট থেকে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে তা ছড়িয়ে দিয়েছেন। ভ্যাটিকান প্রধান পোপ ফ্রান্সিসের গণমাধ্যম অফিস জানিয়েছে, ভ্যাটিকানের রাষ্ট্রীয় আইনের ধারা ১০ মোতাবেক তাকে গ্রেফতার করা হয়েছে। পর্নোগ্রাফি সংশ্লিষ্ট এই আইন অনুসারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

কাপেলার ১২ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হতে পারে। সেন্ট পিটার্স স্কয়ারের কাছে পুলিশ ব্যারাকের একটি কারাগারে আটক রাখা হয়েছে তাকে।

যাজকীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পোপ ফ্রান্সিস। এমনকি তিনি যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করার কথা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শিশু পর্নোগ্রাফি, ভ্যাটিকানে গ্রেফতার যাজক

আপডেট সময় ০২:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮