ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

গভীর রাতে বাড়ি থেকে নববধূকে তুলে নিয়ে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে পরিচয় ঘটে তরুণ-তরুণীর। কিছু দিনের প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে দুই মাস আগে বিয়ে হয় তাদের। পরে শুক্রবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন নববধূ। ওই রাতেই প্রতিবেশী কয়েক যুবক বাড়িতে ঢুকে স্বামীকে বেঁধে রেখে নববধূকে ব্রহ্মপুত্রের চরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের।

নির্যাতিতার স্বামী জানিয়েছেন, তার স্ত্রী শুক্রবার বিকেলে বাবার বাড়ি থেকে বাড়িতে ফেরে। রাত ১ টার দিকে হঠাৎ তাদের দরজায় কড়া নারে প্রতিবেশি কয়েকজন। এসময় তার স্ত্রী দরজা খুলতে না চাইলেও তিনিই বাধ্য হয়ে খুলে দেন। এসময় তিনজন তাকে ধরে বাড়ির কাছের একটি স্থানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফলে। অন্যরা তার স্ত্রীকে তুলে নিয়ে যায়।

নির্যাতনের শিকার ওই নারী জানিয়েছেন, তার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে দেখে তিনি বাঁধা দেন। ওই সময় চার ব্যক্তি তার মুখ বেঁধে বাড়ি থেকে পাশের ব্রহ্মপুত্র নদের বালুচরে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে। এরপর তাকে ছেড়ে দিলে তিনি স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, নববধূকে তুলে নিয়ে যায় এলাকার কয়েকজন যুবক। তারা সবাই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। স্বামীকে বেঁধে রেখে নারীটিকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। পরে তার কাছে রাতেই নারীটি আসলে বিষয়টি তিনি পুলিশকে জানান।

এদিকে নববধূকে তুলে নিয়ে গণধর্ষণের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ শনিবার সকালে অভিযান শুরু করে। উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় নির্যাতনের শিকার নারীকে। আটক করা হয় আবুল বাশার ওরফে বাদশা মিয়া ও রতন মিয়া নামের দুই যুবককে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মাওলা বলেন, ধর্ষণের খবর পেয়ে নারীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

গভীর রাতে বাড়ি থেকে নববধূকে তুলে নিয়ে গণধর্ষণ

আপডেট সময় ০৩:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮