ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি এক সবজি দোকানিকে গুলি করে হত্যা করেছে এক সৌদি নাগরিক। নিহত আজিজুল তালুকদার (৪০) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়মের গাজিপুরা গ্রামের রমজান আলির ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দেশেই থাকেন।

‍স্থানীয় সময় শুক্রবার সকালে আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার জানান। তিনি বলেন, তারা দুই ভাই মিলে একসঙ্গে ওই দোকান চালাতেন। তার সামনেই আজিজকে গুলি করে হত্যা করা হয়।

“সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক দোকানে এসে টাকা না দিয়ে কিছু সবজি আর ফল নিয়ে যেতে চায়। আমার ভাই বাধা দিলে ওই ব্যক্তি ক্ষেপে যায়। পরে বাসা থেকে পিস্তল নিয়ে এসে পর পর পাঁচটা গুলি করে।”

এতে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়। স্থানীয় জনতার সহায়তায় হত্যাকারী ওই সৌদি নাগরিককে পুলিশ আটক করে। তবে সৌদি নিয়ম অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বলেন, আজিজুল তালুকদারের মরদেহ সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

“নিহতের কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৮:২০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮