ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

কিশোরগঞ্জে দারোগার থাপ্পরে বধির শিশু অজ্ঞান হয়ে হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এএসআই মুখলেছুর রহমানের বিরুদ্ধে এক বধির শিশুকে চড়-থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেলার অভিযোগ ওঠেছে। তোফাজ্জল হোসেন (১৩) নামের এ শিশুটিকে গুরুতর অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

অভিযোগে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের চা দোকানি মিলন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশি ফালু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি ফালু মিয়া এ ব্যাপারে আদালতে অভিযোগ করলে আদালত ঘটনাস্থলে ১৪৪ ধারা জারির নির্দেশ প্রদান করে পাকুন্দিয়া থানা পুলিশকে বাস্তবায়নের দায়িত্ব দেন।

শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া থানার এএসআই মুখলেছুর রহমান আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির এ নোটিশ নিয়ে মান্দারকান্দি গ্রামের মিলন মিয়ার বাড়িতে যান। এ সময় বাড়ির সামনে মিলন মিয়ার বধির শিশু সন্তান তোফাজ্জলকে মিলন মিয়া কোথায় জিজ্ঞেস করে। কিন্তু; বধির শিশু তোফাজ্জল দারোগা মুখলেছের এ প্রশ্ন শুনতে এবং উত্তর দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে সে তোফাজ্জলের কানচাপায় প্রচন্ড জোরে চড়-থাপ্পড় দেন। আর তাতে তোফাজ্জল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ভি করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার (পিপিএম) দৈনিক আকাশের কাছে স্বীকার করেন, এএসআই মুখলেছুর রহমান ১৪৪ ধারার নোটিশ নিয়ে মান্দারকান্দি গ্রামে গিয়েছিলেন এবং এ অনভিপ্রেত ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

কিশোরগঞ্জে দারোগার থাপ্পরে বধির শিশু অজ্ঞান হয়ে হাসপাতালে

আপডেট সময় ১১:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮