ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাশরাফির প্রশংসায় তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঢাকা প্রিমিয়ার লিগে উইকেট সেরার তকমাও নিজের করে নিয়েছেন ম্যাশ। এই সময়ে তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ সতীর্থ তামিম ইকবালও। তাইতো সুযোগ পেয়ে নড়াইল এক্সপ্রেসকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি দেশসেরা এই ওপেনার।

ডিপিএলের এই আসরে খেলতে পারেননি তামিম ইকবাল। ইনজুরির কারণে কিন্তু নিজে না খেললেও সতীর্থদের খেলা ঠিকই উপভোগ করেছেন। ঘরোয়া এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়েছেন মাশরাফি। এমন মনমুগ্ধকর পারফরম্যান্স নিয়ে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে তাকে তরুণদের আদর্শ বলে উল্লেখ করলেন ড্যাশিং ওপেনার তামিম।

তিনি বলেন, ‘মাশরাফির ক্যারিয়ার এখন প্রায় শেষ দিকে। এই সময়ে এসে এমন পারফরম্যান্স করা আসলেই সহজ কাজ নয়। তবে এই পারফরম্যান্স প্রমাণ করে, উনি ঘরোয়া লিগকেও কতটা গুরুত্ব সহকারে নিয়েছেন। যদি তিনি পাঁচ বা দশভাগ কম দিয়েও খেলতেন, তাহলে এই অর্জন তিনি পেতেন না। তরুণ যারা বাংলাদেশ দলের বোলার হতে চান, তাদের জন্য একটি অসাধারণ উদাহরণ।’

ডিপিএলে সোমবার সুপার লিগ পর্বের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে তিন উইকেট নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের মালিক হন মাশরাফি। ডিপিএলে এবারের মৌসুমে মাশরাফির উইকেট সংখ্যা এখন পর্যন্ত ৩৮টি। যা ডিপিএলের এক আসরে সর্বোচ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাশরাফির প্রশংসায় তামিম

আপডেট সময় ০১:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮