ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বড় ধাক্কা, বন্ধও হতে পারে আইপিএল!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শুরুর আগেই বিতর্কের মুখে বিশ্বের অন্যতম ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল। ভারতের এই টুর্নামেন্টটি স্থগিত করে দেয়ার আবেদন জানিয়ে আদালতে পিটিশন দাখিল করলো এক আইপিএস অফিসার। অভিযোগ, বেটিং রুখতে এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। খবর ভারতীয় পত্রিকা এবেলার।

বুধবার (৪ এপ্রিল) ‘শুরুর আগেই ধাক্কা! বন্ধ হতে পারে আইপিএল, প্রতীক্ষা আদালতের রায়ের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘এবেলা’। যাতে পত্রিকাটি লিখে, চেন্নাইয়ের আইপিএস অফিসার জি সম্পত কুমার মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করেন যাতে ভারতীয় বোর্ড পরিচালিত আইপিএল বন্ধ করা হয়। নিজের পিটিশনে তিনি লিখেছেন, ২০১৩ সালে আইপিএল-এর ম্যাচ ফিক্সিং প্রকাশ্যে আনতে সমর্থ হয়েছিলেন তিনি। সেই সময় আট দলেরই নাম উল্লেখ করেছিলেন সম্পত কুমার। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, ‘লোধা কমিটির রিপোর্ট না মেনে এখনো কায়েমি স্বার্থ চালু রয়েছে। তা বন্ধ করার মতো পর্যাপ্ত পদক্ষেপও করা হয়নি। বোর্ডের তরফেও স্বার্থ সংঘাতের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।’

তিনি আরো দাবি করেন, বোর্ডের তরফে ম্যাচ ফিক্সার-বুকি ওপর কড়া নজরের কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। কোনো তথ্যভাণ্ডারও মজুত নেই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। বোর্ডকে আরো দুষে তিনি বলেন, ক্রিকেটারদের উপার্জনের উপর নজর রাখা হয় না। দুর্নীতি দমন শাখার কাজকর্ম নিয়েও প্রশ্ন রয়েছে। বুধবারেই শুনানি হওয়ার কথা। তার পরেই সিদ্ধান্ত হবে আইপিএল ভাগ্যে কী রয়েছে।

তবে সম্পত কুমার স্পষ্ট জানাচ্ছেন, আইপিএলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তা তিনি চান না। গড়াপেটা রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়া পর্যন্ত আদালত অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক, সেটাই তিনি আপাতত চাইছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার বড় ধাক্কা, বন্ধও হতে পারে আইপিএল!

আপডেট সময় ০৯:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮