ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

শাস্তি কমানোর আবেদন করবেন না স্মিথ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া স্টিভ স্মিথদের সামনে শাস্তি কমানোর জন্য আপীলের সময় আছে বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু স্মিথ এর আগেই জানিয়ে দিয়েছেন শাস্তি কমানোর জন্য তিনি আবেদন করবেন না। স্মিথ জাতীয় দলে নিষেধাজ্ঞা পাওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না বলে বোর্ড নির্দেশ দিয়েছে।

বোর্ডের রায় মাথা পেতে নিচ্ছেন জানিয়ে স্মিথ বলেন, ‘দেশের জার্সি পরে আবার মাঠে নামতে চাই। তার জন্য যা কিছুর ভেতর দিয়ে যেতে হয় যাবো। দলের অধিনায়ক হিসেবে ওই ঘটনার দায় আমার। বোর্ডের সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ করছি না।

শাস্তি কমানোর আবেদন করবেন না উল্লেখ করে অস্ট্রেলিয়া দলের পাশাপাশি আইপিএল থেকে নিষেধাজ্ঞা পাওয়া স্মিথ বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একটা কড়া বার্তা দিতে চেয়েছে। আমি তা গ্রহণ করেছি।

তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে থাকা মার্ক ওয়াহ দাবি করেছেন, ‘তিন অসি ক্রিকেটারের শাস্তি বেশি হয়ে গেছে। স্মিথরা শাস্তি কমানোর দাবি না করলেও ক্রিকেটার্স ইউনিয়ন তাদের শাস্তি কমানোর আবেদন জানাতে পারে।’ স্মিথ শাস্তি কমানোর আবেদন করবেন না এটা জানালেও ওয়ার্নার এবং ব্যানক্রফট কী করবেন তা এখনো জানাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

শাস্তি কমানোর আবেদন করবেন না স্মিথ

আপডেট সময় ০৯:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮