ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

অবেশেষে সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঢাকা প্রিমিয়ার লিগে বইছে সেঞ্চুরিবন্যা। নিয়মিত সেঞ্চুরি পাচ্ছেন পরিচিত মুখগুলো। এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল- সবাই সেঞ্চুরি পেয়েছেন। এবার সেঞ্চুরি পেলেন সৌম্য সরকারও। এ নিয়ে প্রায় তিন বছর পর কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি!

রেলিগেশন লিগে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক। টস হেরে আগে ব্যাট করতে নামা অগ্রণীকে ভালো শুরু এনে দেন শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার। ব্যক্তিগত ২৪ রান করে ফেরেন নাফিস।

তবে একপ্রান্ত আগলে রাখেন সৌম্য। পরে সালমান হোসেন, ধীমান ঘোষ ও ভারতীয় রিক্রুট ঋষী ধাওয়ানের সঙ্গে গড়েন কার্যকরী জুটি। ছন্দ ফিরে পেয়ে সেঞ্চুরি তুলে নিতেও ভুল করেননি সৌম্য। শেষ পর্যন্ত ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে থামেন তিনি। মাইশুকুর রহমানের শিকার হয়ে ফেরার আগে ১২৭ বলে এ বিস্ফোরক ইনিংস খেলেন জাতীয় দলের এ ওপেনার।

এদিন স্ট্রোকের পসরা সাজান সৌম্য। চার মেরেছেন ৯টি। তবে তার চেয়ে বেশি হাঁকিয়েছেন ছক্কা। চারের বিপরীতে ছক্কা মেরেছেন ১১টি। ঘরোয়া ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরি ২০১৫ বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে। ২৪ মে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ সেঞ্চুরি ২০১৪ সালে। আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গন মিলিয়ে প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন এ হার্ডহিটার।

সৌম্যর সেঞ্চুরিতে ৩৩৪ রানের পাহাড় গড়ে অগ্রণী। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ধাওয়ানের। ৬৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানের টর্নেডো ইনিংস খেলেন ভারতীয় এ ব্যাটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

অবেশেষে সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য

আপডেট সময় ০৩:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮