ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাছ ধরতে চলতি পথে গাড়ি থেকে নেমে পড়লেন পরিকল্পনামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলের জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখে হঠাৎ ছেলে বেলায় ফিরে গেলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজেকে ধরে রাখতে পারলেন না, গাড়ি থেকে নেমে হাতে তুলে নিলেন জাল। খালে তা ফেলতেই উপস্থিত সবার মধ্যে উল্লাস।

এরপর নিজ হাতে জাল টানলেন সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাতে বেশ কয়েকটি মাছও উঠল। এ সময় প্রাপ্তির সফলতায় মন্ত্রীর চোখমুখ চিকচিক করছে। নিজ হাত তাজা মাছের শরীর ছুঁয়ে দেওয়ার তৃপ্তিও যেন উঠে এলো আ হ ম মুস্তফা কামালের অভিব্যক্তিতে।

জানা গেছে, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা দক্ষিণ সদর ও নাঙ্গলকোটে যান পরিকল্পনামন্ত্রী। তার গাড়িবহর হঠাৎ নাঙ্গলকোটের আলিয়ারা, হাসানপুর ও পৌঁছুরের মাঝামাঝি ডাকাতিয়া নদীর গাগুর খাল এলাকায় থেমে যায়।

একই সময়ে ওই খালে জাল দিয়ে মাছ ধরছিলেন এক জেলে। গাড়ি থেকেই মন্ত্রীর চোখ পড়ে জেলের ওপর। এরপর মাছ ধরার লোভ সামলাতে না পেরে মন্ত্রী গাড়ি থেকে নামেন।

মন্ত্রীর গাড়িবহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই মন্ত্রী ওই জেলের কাছ থেকে জালটি হাতে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

মাছ ধরতে চলতি পথে গাড়ি থেকে নেমে পড়লেন পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭